আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শহীদ নেতা হযরত আয়তুল্লাহ খামেনেয়ীর চল্লিশা উপলক্ষে আঞ্জুমানে পাঞ্জাতনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুলনা শহরের কাসরে হুসাইনি ইমাম বারগাহে শোক মজলিসের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আলেমগণ, মাদ্রারাস শিক্ষার্থীরা, মুমিনগণ ও আহলে বায়ত আলাইহিমুস সালাম-এর প্রেমিক ও অনুসারীরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সাজ্জাদ হোসাইন, হুজ্জাতুল ইসলাম আব্দুল কাইয়ুম এবং হুজ্জাতুল ইসলাম সাইয়েদ রেযা আলী যায়দী। অনুষ্ঠান শোকগাথা ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Your Comment